× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ বিষয়ে আলোচনা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৯:০৬ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৬ ১৫:৩৩ পিএম

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে র‌্যালি অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের আমরবুনিয়া ফরেস্ট অফিসে ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাগরণী চক্র ফাউন্ডেশনের সৃজন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমরবুনিয়া ফরেস্ট অফিসের অফিসার (ইনচার্জ) মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের ইউনিট ম্যানেজার জিল্লুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক রক্ষাকবচ। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সুন্দরবনের ভূমিকা অপরিসীম। আর সুন্দরবনের পরিবেশ ব্যবস্থা ও জীববৈচিত্র্য রক্ষায় রয়েল বেঙ্গল টাইগারের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, সুন্দরবন না থাকলে উপকূল থাকবে না, আর বাঘ না থাকলে সুন্দরবনের ভারসাম্যও থাকবে না। তাই সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার রক্ষাকে শুধু সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ জাগরণী চক্র ফাউন্ডেশন সৃজন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, বিলাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, নিশানবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আবু তাহের মিনা, সিপিজির টিম লিডার মনিময় মন্ডল, স্থানীয় সমাজসেবক নুরুজ্জামানসহ সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা