× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা ও মেয়ে খুনের মামলায় একজনের মৃতুদণ্ড

কক্সবাজার অফিস

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৮:৪৬ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাতে জমি বিরোধের জেরে মা ও মেয়েকে খুনের মামলায় প্রধান আসামি আবুল কালামের মৃতুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগপত্রে (চার্জশিটে) অভিযুক্ত অন্য ২ নারীকে খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ আদেশ প্রদান করেন বলে জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া এলাকার মৃত জাফর আলমের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জানান, ২০২১ সালের ১৯ জানুয়ারি সন্ধ্যায় ওই এলাকার আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম ও সত্তম শ্রেণিপড়ুয়া কন্যা জন্নাতুল ফেরদৌস প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় আজিজুল হক বাদি হয়েছে ২২ জানুয়ারি আবুল কালামকে প্রধান আসামি করে ৪ জনের নামে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলার অন্য অভিযুক্তরা ছিলেনÑ প্রধান আসামির ভাই আবুল তাহের, প্রধান আসামির স্ত্রী হামিদা বেগম, আবু তাহেরের স্ত্রী মনোয়ারা বেগম। এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০২১ সালের ১৪ জুলাই আবু তাহেরকে অব্যাহতি প্রদান করে অন্য ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। অভিযোগপত্র আমলে নিয়ে আদালত বিচারকার্য শুরু করে গতকাল এই আদেশ প্রদান করেন। আদেশ প্রদানকালে আসামিদের ৩ জনই আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা