× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে যুবলীগ নেতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৮:১৪ পিএম

যুবলীগ নেতা যোবায়ের হোসেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ মামুন গ্রেপ্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যুবলীগ নেতা যোবায়ের হোসেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ মামুন গ্রেপ্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

​ফেনীর ছাগলনাইয়ায় ব্যবসায়ী ও ইউনিয়ন যুবলীগ নেতা যোবায়ের হোসেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ মামুনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ঢাকার লালবাগ থানার বাশপট্টি এলাকার আশা হোটেলের সামনে থেকে বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকালে তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মামুন ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহমদ মাস্টার বাড়ির ছাদেক মিয়ার ছেলে।

​পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া সমিতি বাজারের ব্যবসায়ী যোবায়ের হোসেন পারভেজের সঙ্গে মাদক, চোরাচালান ও দোকান সংক্রান্ত বিষ নিয়ে বিরোধ চলছিল। ২৬ জুন রাতে এসব বিষয় নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা শাহাদাত ও মামুনের সঙ্গে পারভেজের কথা-কাটাকাটি হয়।
ওই রাতেই পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ২৭ জুন সমিতি বাজার সংলগ্ন নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
​
এ ঘটনার পর নিহত পারভেজের বাবা আবু তাহের বাদী হয়ে ছাগলনাইয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।
মামলার অপর আসামিরা হলেন শাহাদাত হোসেন, মাইকেল ও মনির হোসেন। ঘটনার পর পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে শাহাদাত, মনির ও মাইকেলকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি মামুন আত্মগোপনে ছিলেন।
​
ফেনীস্থ র‍্যাব-৭-এর গণমাধ্যম কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ঢাকার লালবাগ থানা এলাকায় র‍্যাব-৭ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালায়। অভিযানে পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মামুনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
​
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে পারভেজ হত্যা মামলা ছাড়াও ছাগলনাইয়া ও ফেনী থানায় একাধিক মামলা রয়েছে। রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা