চাঁদপুর প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৭:৫১ পিএম
চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে পৌরসভা বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চাঁদপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের নতুন কোনো করারোপ ছাড়াই ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার ঐতিহ্যবাহী বাজেট ঘোষণা করা হয়েছে।
চাঁদপুর পৌর মাল্টিপারপাস
হলে বৃহস্পতিবার বিকেলে
আনুষ্ঠানিকভাবে এই বাজেট
ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির
বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ
মানিক।
পৌর নির্বাহী কর্মকর্তা
নুর আজম শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ
জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
স্লিম উল্যা সেলিম প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক,
পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাজেটে ২০২৬-২৭ অর্থবছরে
মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। প্রারম্ভিক স্থিতি ৩
কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা, উন্নয়ন খাতে আয় (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত) ১৩৪
কোটি ২০ লাখ টাকা।
মোট রাজস্ব ব্যয় ধরা
হয়েছে ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা, সমাপনী স্থিতি ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪
টাকা, উন্নয়ন খাতে ব্যয় (রাজস্ব উদ্বৃত্ত সহ) ১৪৫ কোটি ৭০ লাখ টাকা।