× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমুদ্রের অব্যাহত ভাঙনে ঝুঁকিতে কুয়াকাটা সৈকত রক্ষা বাঁধ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৫:১২ পিএম

কুয়াকাটা সৈকত রক্ষা বাঁধ। ফাইল ছবি

কুয়াকাটা সৈকত রক্ষা বাঁধ। ফাইল ছবি

সমুদ্রের অব্যাহত ভাঙনে কুয়াকাটা শহর রক্ষায় নির্মিত বেড়িবাঁধের সিসি (কংক্রিট) ব্লক সরে পড়ায় বাঁধটি ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সুরক্ষা অবকাঠামোর কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এর বিভিন্ন অংশ ঝুঁকির মুখে পড়েছে।

জানা যায়, কুয়াকাটা চৌরাস্তা থেকে লেম্বুর বন পর্যন্ত কয়েকটি স্থানে সিসি ব্লকের নিচ থেকে মাটি ও বালু সরে গিয়ে বেড়িবাঁধটি ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষকরে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদরাসাসংলগ্ন সানসেট পয়েন্ট এবং আশিঘর এলাকার অর্কা পল্লীর পাশের অংশে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক।

এলাকাবাসী ও পর্যটন সংশ্লিষ্টরা বলেন, কেবল সিসি ব্লক স্থাপন করে কুয়াকাটা রক্ষা বাঁধটি দীর্ঘমেয়াদে রক্ষা করা সম্ভব নয়। আন্ধারমানিক ও রাবনাবাদ নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের পাশাপাশি কার্যকর গ্রোয়েন বাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত অবকাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকেই যাবে।

স্থানীয় সংবাদকর্মী আনোয়ার হোসেন আনুর দাবি, উপকূলীয় এই পর্যটনকেন্দ্র রক্ষায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ না করলে ভাঙনের ঝুঁকি আরও বাড়তে পারে। যা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম জানান, কুয়াকাটা সৈকতের ১১ দশমিক ২ কিলোমিটার এলাকায় প্রায় ৭৫৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত এবং ভাঙন প্রতিরোধে বিকল্প পরিকল্পনা নিয়েও কাজ চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা