× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্বৃত্তদের গুলিতে আরসা সন্ত্রাসী জুবায়ের নিহত

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১৩:৩৩ পিএম

 ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আরসা সন্ত্রাসী মো. জুবায়ের (৩৪) নিহত হয়েছেন।

নিহত মো. জুবায়ের উখিয়ার বালুখালী ৮-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-২৯ ব্লকের রহমত উল্লাহর ছেলে।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এইচ-২৯ ব্লকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজের ঘর থেকে বের হয়ে স্থানীয় মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে ক্যাম্পটির জনৈক ইব্রাহিমের ঘরের সামনে পৌঁছলে একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পর পর ৫টি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জুবায়েরকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

এপিবিএন পুলিশের এ কর্মকর্তা এডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন বলেন, কারা, কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত হতে পারেনি।

তবে, মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা ও আরএসও দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে বিভক্তির বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তারপরও পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

তিনি  আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা