× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউফলে পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধর

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১২:৩৭ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ১৩:০৫ পিএম

মারধরের শিকার জামায়াত নেতা ফারুক হোসেন প্যাদা হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মারধরের শিকার জামায়াত নেতা ফারুক হোসেন প্যাদা হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে এক জামায়াত নেতাকে মারধর করেছে স্থানীয় কয়েকজন ব্যক্তি। 

উপজেলার দাশপাড়া ইউনিয়নে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ওই জামায়াত নেতার নাম ফারুক হোসেন প্যাদা। তিনি উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি পদে রয়েছেন বলে জানা গেছে।

গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে টাকা পয়সার লোভ দেখিয়ে ওই গৃহবধুর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন ফারুক হোসেন। বিষয়টি জানাজানি হলে সালিশ বৈঠকও হয়। তবে কিছুদিন পর আবারও ওই নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেন।

ঘটনার দিন ওই গৃহবধুর সাথে দেখা করতে গেলে স্থানীয় কয়েকজন ফারুককে আটক করে মারধর করে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ও গৃহবধূর শ্বাশুড়ি বলেন, “টাকা পয়সার লোভ দেখিয়ে আমাদের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তোলেন ফারুক। এই সুসম্পর্কে পুঁজি করে গোপনে আমার পূত্রবধূর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়ে যায়। পরে সালিশের মাধ্যমে মিমাংসা হয়। এরপরেও সে আমার পূত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করছেন ফারুক হোসেন প্যাদা। তিনি বলেন, “আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছিল যে, এক নারীর সাথে আমার সম্পর্ক আছে। যদিও কেউ হাতেনাতে ধরতে পারেনি। তারপরেও কয়েকজন লোক ওই নারীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে আমাকে মারধর করেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা