× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমে অটোরিকশার ধাক্কা, পরে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১১:৫৫ এএম

দুর্ঘটনার পর মরদেহ দেখতে ভিড় জমান ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্ঘটনার পর মরদেহ দেখতে ভিড় জমান ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁ শহরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর সড়কে পড়ে যাত্রীবাহী বাসের চাপায় আ. ত. ম. ইউসুফ (৪৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

শহরের দয়ালের মোড় এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটি চালিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হন ইউসুফ। দয়ালের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির সংঘর্ষ হয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।

এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মুক্তির মোড়ের দিকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর সড়কে পড়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। তাদের মতে, বাসচালকের কোনো অবহেলা ছিল না।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা