× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শার্শায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ১০:৫৬ এএম

আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় আত্মগোপনে থাকা কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বাগুড়ী গ্রামে নিজ বাড়ি থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক।

গ্রেপ্তার নাসির উদ্দিন বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নাসির উদ্দিন এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি শামিনুল হক বলেন, নাসির উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা