× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে খাল পুনঃখনন শেষে ১ কোটি ৬৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২১:৫৫ পিএম

ফেনীতে খাল পুনঃখনন শেষে ১ কোটি ৬৭ লাখ টাকা সরকারি কোষাগারে জমা

ফেনী সদর উপজেলায় খাল পুনঃখনন প্রকল্প শেষে অব্যয়িত ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৭০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

​উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অংশ হিসেবে ফেনী সদর উপজেলার দুই ইউনিয়নে মোট ৪ কোটি ৪ লাখ ৩৩ হাজার ৭০৫ টাকা বরাদ্দে দুটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী খাল (মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত) পুনঃখননে ১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৯৩০ টাকা এবং বালিগাঁও ইউনিয়নের দাউদপুর-মধুয়াই খাল (মধুপুর ব্রিজ থেকে মধুয়াই হয়ে ছোট ফেনী নদী পর্যন্ত) পুনঃখননে ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৭৭৫ টাকা বরাদ্দ ছিল।
​ইউএনও সুলতানা নাসরিন কান্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে খালের নির্ধারিত নকশা ও গুণগত মান হুবহু বজায় রেখে মোট ১১ দশমিক ২২৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হয়। শতভাগ মান নিয়ন্ত্রণ করে কাজ শেষ করার পরও ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৭০ টাকা সাশ্রয় হয়। পরবর্তীতে সরকারি আর্থিক বিধিমালা যথাযথ অনুসরণ করে অব্যয়িত এই পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত জমা দেন ইউএনও।
​সরকারি অর্থের অপচয় রোধ ও স্বচ্ছতার সঙ্গে উন্নয়ন কাজ সম্পন্ন করার এই উদ্যোগ স্থানীয় প্রশাসনের পাশাপাশি সচেতন সুশীল সমাজের প্রশংসায় ভাসছে।
​স্থানীয়রা জানান, খাল দুটি দীর্ঘ দিন পলি পড়ে ভরাট হয়ে ছিল। এখন পুনঃখনন করায় পানি প্রবাহ স্বাভাবিক হবে। এর ফলে বর্ষা মৌসুমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি কৃষিজমির পানি নিষ্কাশন সহজ হবে, যা স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।
​এ বিষয়ে ​ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান, সরকারি অর্থ অপচয় না করে যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে জনগণের টাকার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই মূল লক্ষ্য। ফেনী সদরের এই উদ্যোগ সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহির ক্ষেত্রে একটি উজ্জ্বল ও অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা