× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে ৫ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২১:২৭ পিএম

বরিশালে ৫ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালে ৫ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালে দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। 

নগরীর বাণিজ্যিক এলাকা পোর্ট রোডে অভিযান চালিয়ে বুধবার দুপুরে গাছ দুটি উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর পোর্ট রোডের সাততলা ভবনের পাশের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে প্রায় পাঁচ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরিদর্শক লুৎফর রহমান বলেন, “কে বা কারা এই গাছগুলো রোপণ করেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে গাছ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে বিষয়টি আদালতকে জানানো হবে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা