× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত এমপির বাড়িতে হামলা: সমঝোতা বৈঠকের পরও উত্তেজনা

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২১:২৭ পিএম

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগে মাদ্রাসার শিক্ষক-অভিভাবকরা এমপির মেয়ের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগে মাদ্রাসার শিক্ষক-অভিভাবকরা এমপির মেয়ের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

যশোর-৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর) সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলার ঘটনায় জেলা প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠক হলেও পরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

বৈঠক শেষে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগে মাদ্রাসার শিক্ষক-অভিভাবকরা এমপির মেয়ের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। এ সময় এমপি ও পুলিশ সুপারের গাড়ি আটকে দিলে তারা প্রায় এক ঘণ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে আটকা পড়েন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত মঙ্গলবার সকালে যশোরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে বেপরোয়া আচরণ ও মাদ্রাসা শিশুদের মারপিটের অভিযোগ এনে এমপির বাড়িতে হামলা চালায় শিশুদের অভিভাবক ও শিক্ষক। এ নিয়ে দিনভর উত্তেজনা দেখা দেয়। বিকালে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দুই পক্ষের সঙ্গে কথা বলেন।

উভয়পক্ষ সমঝোতা বৈঠক করতে সম্মত হলে বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মঙ্গলবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন এমপি অধ্যাপক গোলাম রসুল। সভায় দুই পক্ষই সমঝোতার মাধ্যমে মীমাংসা করেছে বলে দাবি করেন জেলা প্রশাসক আশেক হাসান। সভা শেষে তিনি বলেন, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। 

সাংবাদিকদের ব্রিফিংকালে এমপি অধ্যাপক গোলাম রসুল বলেন, জেলা প্রশাসনের মীমাংসা সভার সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। গতকালের হামলার ঘটনায় আমার বাসার অনেক ক্ষতি হয়েছে। আমার মেয়ে আহত হয়েছে। এ ঘটনায় আমি একটি অভিযোগ দিলেও তা তুলে নিয়ে তাদের ক্ষমা করে দিয়েছি।

তবে সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার সময় মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের বাধার মুখে পড়েন এমপি ও পুলিশ সুপার। এ সময় শিশু শিক্ষার্থীর মা, বাবা, শিক্ষকরা দাবি করেন, জেলা প্রশাসনের সভায় ন্যায়বিচার পাননি। এমপির মেয়ের শাস্তি দাবি করে তারা গাড়ির সামনে বিক্ষোভ করেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা