× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রীয় পাটকল বেসরকারিকরণের উদ্যোগে উদ্বেগ

খুলনা অফিস

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২১:১৫ পিএম

খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাষ্ট্রায়ত্ত পাটকল ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান ব্যক্তিমালিকানায় হস্তান্তরের সরকারি উদ্যোগ দেশের শিল্প খাত, শ্রমিকস্বার্থ ও অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা।

সংগঠনটির নেতাদের দাবি, লোকসানের অজুহাতে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান বিক্রি বা বেসরকারিকরণের পরিবর্তে দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা ও ব্যবস্থাপনার দুর্বলতা দূর করে সেগুলোকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে হবে।

বুধবার খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০২০ সালের ২ জুলাই লোকসানের কারণ দেখিয়ে দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকলের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় ৯০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। অথচ একই সময়ে বেসরকারি পাটকলগুলো লাভজনকভাবে পরিচালিত হয়েছে। তাদের দাবি, এতে স্পষ্ট হয় যে রাষ্ট্রীয় পাটকলগুলোর সংকটের মূল কারণ লোকসান নয়; বরং বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার অভাব।

সংবাদ সম্মেলনে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল, বন্ধ ২৫টি পাটকল পুনরায় চালু, লোকসানের কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিজেএমসির প্রশাসনিক সংস্কার, স্থানীয় ব্যবস্থাপনা শক্তিশালী করা, পাটপণ্যের বহুমুখীকরণ, ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্টের কার্যকর বাস্তবায়ন, রাষ্ট্রীয় শিল্প পরিচালনায় সমন্বিত নীতিমালা প্রণয়ন এবং পাটকল ও বন্ধ চিনিকলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ ১০ দফা দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, সদস্য সচিব এসএ বাকলিদ, সদস্য সুতপা বেদজ্ঞসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা