রংপুর অফিস
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২০:৩৬ পিএম
রংপুর নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি পর্যন্ত ও কসাইটুলি সড়কের প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চলতি বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি দূর করতে রংপুর নগরীর ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু করেছে রংপুর সিটি করপোরেশন।
এরই অংশ হিসেবে বুধবার প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি পর্যন্ত ও কসাইটুলি সড়কের প্রায় ৩ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী।
তিনি বলেন, বর্ষা মৌসুমে নগরবাসীর ভোগান্তি দূর করতে নগরীর বিভিন্ন ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু করা হলো। নগরবাসী যদি আমাদের কিছুটা সময় দেন, তাহলে রংপুর সিটি করপোরেশন এলাকার সব সমস্যা সমাধান করতে পারবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নিতে নানা উন্নয়নমূলক কাজ করার নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, সড়ক সংস্কারের কাজগুলোর গুনগত মান যেন নগরবাসীর কাছে সন্তোষজনক হয়, এ ব্যাপারে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তদারকি করছেন। এ ছাড়াও নগরীর যেসব সড়ক সংস্কারের প্রয়োজন রয়েছে, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলীসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।