নড়াইল প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ২০:০০ পিএম
নড়াইল জেলা সদর হাসপাতাল। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
নড়াইল পৌরসভা এলাকায় মাছের ঘেরের পানিতে ডুবে সুমাইয়া খানম (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে পৌরসভার বেনাডোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত
সুমাইয়া বেনাডোপ গ্রামের রওশন মোল্যার মেয়ে। সে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়
ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি
মাছের ঘেরের দিকে চলে যায় সুমাইয়া। কিছু সময় পর তাকে বাড়িতে না পেয়ে স্বজনরা আশপাশে
খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের মাছের ঘেরের পানিতে তাকে ভাসমান অবস্থায়
দেখতে পান তারা। পরে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের
কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া
শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।