× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতার বিরুদ্ধে জমির টাকা মেরে দেওয়ার অভিযোগ

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:৪৮ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুড়া এলাকায় বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কৃষক লিটন সরকার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুড়া এলাকায় বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কৃষক লিটন সরকার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুড়া এলাকায় জমি বেচার নামে টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে দেওয়া এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কৃষক লিটন সরকার।

বুধবার দুপুরে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, প্রায় দেড় বছর আগে এলাকার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ৪ শতক জমি ৪ লাখ টাকায় বেচার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা অগ্রিম বায়না নেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও জমি রেজিস্ট্রি করে দেননি। টাকা ফেরত চাইলে উল্টো তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল কাদের কৃষক লিটন সরকারের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে কেন টাকা ফেরত দিচ্ছেন না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সাক্ষাৎ করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।

গুরুদাসপুর থানার ওসি মনজুরুল আলম জানান, অভিযোগটি তদন্তের জন্য থানার একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা