× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াইশে বাঁধে ফাটল, আতঙ্কে শত পরিবার

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:১৭ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ায় শঙ্খনদীর তীব্র ভাঙনে নদী তীরবর্তী শত শত পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ায় শঙ্খনদীর তীব্র ভাঙনে নদী তীরবর্তী শত শত পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়ায় শঙ্খনদীর তীব্র ভাঙনে নদী তীরবর্তী শত শত পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। জুলাইয়ের বন্যার পানি নেমে যাওয়ার পর বিভিন্ন স্থানে তীর সংরক্ষণ বাঁধের আরসিসি ব্লক ধসে পড়েছে, দেখা দিয়েছে বড় বড় ফাটল।

এতে বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ জনপদ নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্তরা ইতোমধ্যে পরিবারের লোকজনকে আত্মীয়-স্বজনদের বাড়িতে রেখে শেষ সম্বল রক্ষায় চেষ্টা করছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণসহ জরুরি সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর, ধোপাছড়ি, বরমা, বৈলতলী, দিয়াকুল এবং সাতকানিয়া উপজেলার বাজালিয়া, কালিয়াইশ, চরতি, নলুয়া, আমিলাইশ, খাগরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের বসতবাড়ি, গ্ৰামীণ জনপদ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী পাড়ের মানুষ এখন চরম উৎকণ্ঠায় মধ্যে মানবেতর জীবন-যাপন করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চরতি, বাজালিয়া, কালিয়াইশ ইউনিয়নের এবং ১০ পয়েন্টে বাঁধের ক্ষতি হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শঙ্খনদীর ভাঙনের কারণে ঘরবাড়ি, স্থাপনা নদীগর্ভে বিলীনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য নেয়া হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে।

কালিয়াইশের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৩ সালের বন্যার পরও একইভাবে কালিয়াইশ ইউনিয়নে ওই বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন পানি উন্নয়ন বোর্ডকে লিখিতভাবে জানানো হলেও স্থায়ী কোনো সংস্কার হয়নি। ফলে এ বছর ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়েছে।

কাটগড় এলাকার বাসিন্দা প্রকৌশলী শওকত আলী বলেন, প্রতি বছর বর্ষায় বাঁধ ভাঙে। আমরা বারবার আবেদন করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। এখনই ব্যবস্থা না নিলে পুরোএলাকা নদীগর্ভে চলে যাবে।

কোস্ট ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, আগে জরুরি ভিত্তিতে বালুর বস্তা দিয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলো রক্ষা করতে হবে। বর্ষা শেষে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। তা না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

পানি উন্নয়ন বোর্ড (চট্টগ্রাম বিভাগ-১)-এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বিষয়টি স্বীকার করে বলেন, কালিয়াইশের বাঁধ আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল, বন্যায় ক্ষতি আরও বেড়েছে। প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা