× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:০৮ পিএম

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠনকে কেন্দ্র করে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

দায়িত্বপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাহিমা আক্তারের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন অভিভাবক সদস্য পদপ্রার্থী মো. জহুরুল ইসলাম। তার অভিযোগ, নির্বাচন প্রক্রিয়া থেকে তাকে সরিয়ে দিতে তার শিশুসন্তানের বিদ্যালয়ে ভর্তি বাতিল করা হয়েছে।

বুধবার দুপুরে রাজকান্দা নিজ গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম এসব অভিযোগ করেন। এ সময় তিন অভিভাবক সদস্যসহ শতাধিক অভিভাবক ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে জহুরুল ইসলাম বলেন, তিনি বিদ্যালয়ের বৈধ অভিভাবক ও ভোটার। নির্ধারিত সময়ে অভিভাবক সদস্যপদে মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী গত ১১ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা থাকলেও প্রার্থীদের বিদ্যালয়ে ডেকে মৌখিকভাবে জানানো হয়, সেদিন যাচাই-বাছাই হবে না। তবে স্থগিতের কারণ লিখিতভাবে জানানো হয়নি।

জহুরুল ইসলামের অভিযোগ, নির্বাচনে তার প্রার্থিতা ঠেকাতে গত ১৩ জুলাই কোনো পূর্ব নোটিস বা কারণ দর্শানোর সুযোগ না দিয়েই তার শিশু শ্রেণিতে পড়ুয়া ছেলে ইশরাক বিন জহুরের ভর্তি বাতিল করেন প্রধান শিক্ষক। এতে শিশুটির পড়াশোনা ব্যাহত হওয়ার পাশাপাশি সে মানসিক চাপে পড়েছে।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষিকা ফাহিমা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তার স্বামী মীর মাহমুদুন নবী জানান, তিনি অসুস্থ থাকায় কথা বলবেন না। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, শিক্ষার্থীর ভর্তি বাতিল প্রধান শিক্ষিকার এখতিয়ারভুক্ত। এসএমসি গঠনের কার্যক্রম উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ আমাদের কাছে আছে। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা