× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিধবাকে ধর্ষণে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১৯:০৬ পিএম

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি শহিদুল ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীতে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

আদালত পটুয়াখালী সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত জামায়াত নেতা বর্তমানে পলাতক রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির গত মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২২ জুলাই পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় সাত বছর আগে বাদীর স্বামী মারা যান। এরপর তিনি একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। সেখানে অভিযুক্ত শহিদুল ইসলাম তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেন। প্রস্তাবে সাড়া না দিলে পরে বিয়ের আশ্বাসে গত ২৪ মার্চ সকাল ৯টার দিকে শহরের শেরেবাংলা সড়কে তার বোনের বাসায় নিয়ে একটি কক্ষে বাদীকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বাদীর অভিযোগ, গর্ভধারণের পর অভিযুক্ত তাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় গত ১৮ মে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে একটি ক্লিনিকে নিয়ে ওষুধ খাওয়ানো হয়। ওষুধ সেবনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান ফিরে জানতে পারেন তার গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান বলেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, গতকাল আদালতের আদেশের কপি থানায় পৌঁছেছে। আদেশ অনুযায়ী মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামি গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা