মো. সাজ্জাদুর রহমান। ফাইল ছবি
দেশের পুলিশ প্রশাসনের চলমান রদবদলের অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বুধবার এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এপিবিএনের ডিআইজি হিসেবে কর্মরত মো. সাজ্জাদুর রহমানকে বদলি করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।
এর আগে কেএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মো. সাজ্জাদুর রহমান।