ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ ১২:২৩ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১৬:২৫ পিএম
দাগনভূঞা পৌরসভার ইয়ারপুর এলাকায় ইয়াবাসহ এক তরুণকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর দাগনভূঞা উপজেলায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন পারভেজ নামের এক তরুণকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার রাতে উপজেলার ইয়ারপুর
গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার পারভেজ ইয়ারপুর গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা পৌরসভার ইয়ারপুর এলাকায় পারভেজের
বসতঘরে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাটিতে অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই)
ইশতিয়াক হোসেন বাদী হয়ে রাতেই দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা
দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর
সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, গ্রেপ্তার পারভেজ অত্যন্ত চতুর মাদক কারবারি।
তাকে ধরতে একাধিকবার চেষ্টা চালানোর
পর অবশেষে সফল হওয়া গেছে। তার চক্রের আরও কয়েকজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদেরও
আইনের আওতায় আনা হবে। পারভেজকে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।