নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ২২:৫৩ পিএম
নরসিংদীতে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নরসিংদীর মাধবদীতে ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাধবদী থানায় এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।
এর আগে ১৮ জুলাই ভোররাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদি ফেরত মিলনের বাড়িতে ডাকাতি ও খুনের ঘটনা ঘটে।এ ঘটনায় মাধবদী থানায় মামলার পর থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে একাধিক টিম কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ দিনের মাথায় ডাকাত দলটিকে শনাক্ত ও ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাসাবাদে আসামিরা ডাকাতি ও হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার এই ডাকাত দলের সদস্যরা ইতিপূর্বেও বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এদের মধ্যে কয়েকজন খড়িয়া এলাকায় সংঘটিত ডাকাতি ও পাইকারচর ইউনিয়নের কোতোয়ালিচর এলাকায় সংঘটিত দিগন্তনহত্যা মামলার আসামি।
অভিযানে আসামিদের নিকট থেকে লুণ্ঠিত মালামালের অংশ হিসেবে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।