শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ২২:৩১ পিএম
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে আটকৃতরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজন মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় আজ বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকার বিভিন্ন স্থান থেকে ৫৬৩ পিস ইয়াবা ও ৪টি মোবাইল ফোনসহ তিন মাদককারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন- মো. আবদুল্লাহ (৩৩), আবু হাসান (২২) ও নাজমুল (২৬)। সকলেই জেলার ওই একই এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।