× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব বাঘ দিবস আজ, অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান

খুলনা অফিস

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ২১:০৮ পিএম

আপডেট : ২৯ জুলাই ২০২৬ ১০:১০ এএম

রয়েল বেঙ্গল টাইগার। ছবি: বাসস

রয়েল বেঙ্গল টাইগার। ছবি: বাসস

সুন্দরবনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে বুধবার পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। 

‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন বিভাগ ঢাকা ও সুন্দরবন উপকূলীয় এলাকায় নানা কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে দিবসটি উপলক্ষে বাঘ সংরক্ষণে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে সুন্দরবন অ্যাকাডেমিক ট্রাস্ট।

বন বিভাগ সূত্রে জানায়, দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বন ভবনে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে। এছাড়া বাঘের প্রধান আবাসস্থল সুন্দরবনের চারটি রেঞ্জ এলাকায় স্থানীয় বন বিভাগের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন পরিবেশবাদী সংগঠনও দিবসটি উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি পালন করবে।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে সুন্দরবন একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, সুন্দরবনকে টিকিয়ে রাখতে হলে বাঘ সংরক্ষণের বিকল্প নেই। কারণ বাঘই সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান। বাঘের নিরাপদ আবাস নিশ্চিত করা গেলে সুন্দরবনের সামগ্রিক পরিবেশগত ভারসাম্যও রক্ষা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিশ্ব বাঘ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান ভবিষ্যতে বাঘের প্রাকৃতিক আবাসস্থল খুলনায় আয়োজন করা উচিত। এতে স্থানীয় জনগণের মধ্যে বাঘ সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও অংশগ্রহণ আরও বাড়বে বলে তিনি মনে করেন।

পরিবেশবাদীদের মতে, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণ শুধু একটি প্রজাতিকে রক্ষা করার বিষয় নয়; বরং পুরো বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা