× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ২০:৪৭ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারের মাঝামাঝি আগা নামক স্থানের এ ঘটনা ঘটেছে।

বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১-ব্যাটালিয়নের অধিনায়ক সেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির এ খবর নিশ্চিত করেছেন।

আহত আবদুল করিম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি এলাকার মকবুল হোসেনের ছেলে।

লে. কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দুপুরে নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তের শূন্যরেখা সংলগ্ন আগা নামক স্থান দিয়ে আবদুল করিমের পালিত গরু মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়ে। একপর্যায়ে তিনি গরু আনতে শূন্যরেখা থেকে অন্তত ৫০০ মিটার অভ্যন্তরে ঢুকে যান। এ সময় আকস্মিক বিকট শব্দে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আবদুল করিমের বাম পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা অন্য লোকজন আবদুল করিমকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

এর আগে গত ২৪ জুন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে শফিউল আলম নামের বাংলাদেশি এক যুবক নিহত হন।

এ নিয়ে গত এক বছরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা