× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে দাদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ‎

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৬:২৮ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৬:৩৪ পিএম

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল, বরিশাল। ছবি: সংগৃহীত

শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল, বরিশাল। ছবি: সংগৃহীত

‎বরিশালের বাবুগঞ্জ উপজেলায় হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতির লাথিতে ইয়ারুন নেছা (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে।

‎উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে। এর পর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সোমবার তিনি মারা যান।

নিহত ইয়ারুন নেছা ওই গ্রামের বাসিন্দা রূপচাঁদ মাঝির স্ত্রী।

পরিবারের সদস্যদের ভাষ্য, বাড়িতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে নাতি মেহেদী হাসানের সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে ইয়ারুন নেছা এগিয়ে গেলে একপর্যায়ে মেহেদী হাসান তাকে লাথি মারেন বলে অভিযোগ তাদের। এতে গুরুতর আহত হন ইয়ারুন নেছা।

এরপর ‎স্বজন ও স্থানীয়রা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়। 

‎নিহতের ছেলে সোহরাব মাঝি বলেন, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। বাড়ি থেকে ফোনে মায়ের অসুস্থ হওয়ার খবর পেয়ে ফিরে এসে জানতে পারেন, মেহেদী হাসানের লাথিতে তার মা আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
‎এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নাতির লাথিতে এক বৃদ্ধার মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা