× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৬:১১ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৬:১৩ পিএম

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান থেকে আদালতের নির্দেশে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান থেকে আদালতের নির্দেশে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান থেকে আদালতের নির্দেশে এক ব্যক্তির মরদেহ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি), পূর্বাচল রাজস্ব সার্কেলের তত্ত্বাবধানে এবং পিবিআই ঢাকা জেলার সদস্যদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

মামলার এজাহারে জানা যায়, নিহত ইমন হোসেন ২০০৬ সালে রানু আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময়ে কলহ চলছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে বাড়িতে খাবার খাওয়ার পর ইমন অসুস্থ হয়ে পড়েন।

অবস্থার অবনতি হলে প্রথমে তাকে কলেরা হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ২০ জানুয়ারি তিনি মারা যান। পরে তার মরদেহ পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

ইমনের মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহের পরিপ্রেক্ষিতে তার বাবা মজিবুর রহমান বাদী হয়ে ঢাকার কেরানীগঞ্জ থানায় সিআর মামলা নং-৩২৩/২০২৪, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআইকে দেওয়া হয়।

তদন্তের স্বার্থে আদালতের নির্দেশ অনুযায়ী কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের তত্ত্বাবধানে উত্তোলিত মরদেহ পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা