× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৫:৪১ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৫:৪৩ পিএম

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড  ৬ বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৬ বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন ও   বক্তাবলীর বাসিন্দা বলে জানা গেছে।

এছাড়া আরেকজন মুন্সিগঞ্জর রিকাবিবাজার এলাকার বাসিন্দা।

আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে সোমবার রাত ৩টার দিকে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আলীরটেক ইউনিয়নের সদস্য রওশন আলী মুঠোফোনে জানান, নিহত ছয়জনের মধ্যে চারজন তার ইউনিয়নের এবং তারা সবাই পরস্পরের আত্মীয়। তিনি বলেন, খবরটি শুনে আমরা গভীরভাবে শোকাহত।

তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাইনি। এমনকি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।’

একই কথা জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

এ ঘটনায় নিহতদের বিস্তারিত পরিচয় ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা