× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৪:০৬ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৫:০৩ পিএম

ছবি : প্রতীকী

ছবি : প্রতীকী

মেহেরপুরের গাংনীতে চাচা লালন হোসেনের হাঁসুয়ার কোপে ভাতিজা নাহিদ হোসেনের (২২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে উপজেলার তেঁতুলবাড়ীয়া ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নাহিদ হোসেন তেঁতুলবাড়িয়া ভিটাপাড়ার জাহিদ হোসেনের ছেলে। হামলাকারী একই পাড়ার নুরুল ইসলামের ছেলে লালন হোসেন।

স্থানীয়রা জানান, গত রবিবার রাত ৯টার দিকে  ফুরকানের ছেলে তাজুল ইসলামের বাড়ি থেকে লালন হোসেন বাইসাইকেল চুরি করতে গেলে নাহিদ হোসেন দেখে ফেলে এ নিয়ে লালন হোসেন ও নাহিদের মধ্যে বাগবিতণ্ডা হয়। 

পরের দিন সোমবার বিষয়টি নিয়ে আবারও চাচা-ভাতিজার মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে হাতে থাকা হাঁসুয়া দিয়ে চাচা লালন  নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। 

প্রতিবেশীরা আহত নাহিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি। আসামি আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা