শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১৩:১৩ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১৩:১৮ পিএম
নীলডুমুর ১৭- বিজিবি কর্তৃক আজ সকালে প্রশিক্ষণ মাঠে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭- বিজিবি বিভিন্ন সময়ে আটক মালিকবিহীন ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক আজ সকালে ধ্বংস করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নীলডুমুর
ব্যাটালিয়ন-১৭ বিজিবি’র প্রশিক্ষণ মাঠে ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন
শ্রেণিপেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার
জেনারেল মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার
কর্নেল মাসুদুর রহমান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, শ্যামনগর
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক।
অনুষ্ঠানের শুরুতে নীলডুমুর ব্যাটালিয়ন ১৭-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ স্বাগত বক্তব্য দেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী,
সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. লায়েকুজ্জামান, কাস্টমস এক্সাইজ
ও ভ্যাট বিভাগ-সাতক্ষীরার সহকারী রাজস্ব কর্মকর্তা শিশির চন্দ্র দাস প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্ডার
গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত
নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজিবি কর্মকর্তারা জানান, মাদক চোরাচালানের
বিরুদ্ধে নীলডুমুর ব্যাটালিয়নের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় মাদক
পাচার, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার
করা হবে।