সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১২:৩৪ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৬ ১২:৩৬ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় মাহে আলম (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
নিহত মাহে
আলম মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার সোনাখালী এলাকার বাবরকপুর গ্রামের
ভাড়াটিয়া এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের ভোলা জেলায়
বলে জানা গেছে।
এ ঘটনায় রাস্তার
পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হন।
একই সঙ্গে ঘটনাস্থলে থাকা পথচারী মাহ আলম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে
উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার সকাল
সাড়ে ৬টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টনাআহতরা হলেনÑ
বাবরকপুর এলাকার মো. শহিদ, মো. আলিনুর, মো. টিকা খান এবং মো. সুরুজ মিয়া। আহতদের স্থানীয়
বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অটোচালক শহিদের অবস্থা আশঙ্কা জনক
হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের
সার্জেন্ট আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান
চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা প্রক্রিয়াধীন।