ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ১১:৫৩ এএম
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করছে ফেনী পৌরসভা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীতে সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করছে ফেনী পৌরসভা।
আজ মঙ্গলবার সকালে পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত
অনুষ্ঠানে ৩ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ করা হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি পরিবার
১০ কেজি করে চাল পাবে। আজ প্রথম দিনে ৩৬০টি পরিবারের মাঝে চাল বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের
উদ্বোধন করা হয়।
ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের
উপ-পরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন
ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার এবং
স্থানীয় প্রশাসন সব সময়ই যেকোনো বিপদে সাধারণ মানুষের পাশে আছে এবং এ সহায়তা অব্যাহত
থাকবে।
বিতরণী
কার্যক্রম অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম, প্রকৌশলী মো. জাকির
উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল,
সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।