পিরোজপুর সংবাদদাতা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২০:১৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬ ২০:২৬ পিএম
পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জনসচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ র্যাব-৮ এ মতবিনিময় সভার আয়োজন করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে জনসচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ র্যাব-৮ এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা
পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাব-৮ বরিশালের
উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মামুন অর রশিদ শিক্ষক, ইমাম, অভিভাবক, সুধীজন এবং বিভিন্ন স্কুল-কলেজের বিপুলসংখ্যক
শিক্ষার্থী অংশ নেন।
বক্তারা বলেন, মাদক, সাইবার অপরাধ এবং কিশোর
গ্যাং বর্তমানে তরুণ সমাজের জন্য বড় হুমকি। শুধু আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধ পুরোপুরি
নির্মূল করা সম্ভব নয়, এর জন্য পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং তরুণদের ইতিবাচক
কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই।
একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য
দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে র্যাব-৮ এর পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস
দেওয়া হয়।
এর আগে শিক্ষক ও অভিভাবকরা নিজ নিজ এলাকার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরে সামাজিক অবক্ষয় রোধে র্যাব-৮ এর এমন সচেতনতামূলক
উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের
আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের সমাপনী পর্বে র্যাব-৮, বরিশালের
পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।