কুমিল্লা সরকারি মহিলা কলেজ। ছবি: ফেসবুক থেকে
জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচিত কুমিল্লা সরকারি মহিলা কলেজে ছয়জন নতুন শিক্ষককে পদায়ন ও বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
কলেজটির সাত শিক্ষককে বদলির আদেশের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের এক দিন পর এ সিদ্ধান্ত এসেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষকদের আগামী ২৮ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন পদায়নপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন:
প্রজ্ঞাপন অনুযায়ী, তারা বিভিন্ন সরকারি কলেজ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে কুমিল্লা সরকারি মহিলা কলেজে যোগ দিচ্ছেন।
তবে এই পদায়ন ও বদলির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন বদলিকৃত কয়েকজন শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের পর বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ না দিয়েই নতুন পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, জলাবদ্ধতার ঘটনায় শিক্ষকদের ওপর দায় চাপানো হয়েছে, যা তারা দুঃখজনক বলে মনে করছেন।