× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় ২ বোনসহ ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৯:৪৩ পিএম

সড়ক দুর্ঘটনা। ফাইল ছবি

সড়ক দুর্ঘটনা। ফাইল ছবি

কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

কক্সবাজার-টেকনাফ সড়কের (শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে শাহনাজ বেগম (৪০) ও রুবিনা বেগম (৪২)। নিহত অপরজন একজন পুরুষ, তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী এসব তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকেলে কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা উখিয়াগামী একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। স্থানীয়রা চালকসহ তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেলেও গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা