খুলনা অফিস
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৯:৪১ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৬ ১৯:৪৩ পিএম
ছবি: প্রতীকী
খুলনার আড়ংঘাটা রেলস্টেশন এলাকার দক্ষিণ পাশের একটি মাছের ঘের থেকে ইমন শেখ (২১) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যার দিকে এই মরদেহ উদ্ধার করা
হয়। নিহত ইমন আড়ংঘাটা এলাকার সোবহান শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রেলস্টেশনের সামনের সড়কের পাশে একটি মাছের ঘের থেকে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
দুর্বৃত্তরা অন্য কোথাও বা ঘটনাস্থলেই গুলিতে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। তবে,
হত্যার উদ্দেশ্য কিংবা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মো. হালিমুর ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন
কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে
আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, এলাকাবাসিদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত
যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ
ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন
এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত
জানা যাবে।