× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন সাজা

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৯:৩১ পিএম

পাটগ্রামে ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, গুরুতর জখম ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম সাজা দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাটগ্রামে ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, গুরুতর জখম ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম সাজা দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, গুরুতর জখম ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম সাজা দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম সাজার আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অপহরণের অভিযোগে পৃথকভাবে প্রত্যেককে সাত বছরের সশ্রম সাজা দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

সোমবার দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এসএম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেনÑ পাটগ্রাম উপজেলার ইসফারমারা (সোনারভিটা) এলাকার শফিকুল ইসলামের ছেলে সবুজ মিয়া, একই এলাকার হাদীসপাড়া গ্রামের মোহাম্মদ আলী ওরফে বুলুর ছেলে রমজান আলী এবং ভাটিয়াটারী এলাকার শামছুল হক ওরফে সামছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ওরফে তানজিদ।

আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট ভারতের পাথরবোঝাই একটি ট্রাক পঞ্চগড়ের বাংলাবান্ধা-বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর বুড়িমারী সড়কে বিকল হয়ে পড়ে। ওই ট্রাকের চালক লক্ষ্মীনন্দর সিংকে রাত ১টার দিকে পে-লোডার বা ক্রেন দিয়ে ট্রাক উদ্ধারের প্রলোভন দেখিয়ে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে যায় আসামিরা।

পরে ২২ আগস্ট রাত ৩টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকায় নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। এ সময় তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে টহল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহত ট্রাকচালককে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্য মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।

সাজাপ্রাপ্ত আসামি সবুজ মিয়া মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সামসুল আলম মিলন বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত যে রায় দিয়েছেন, তাতে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। একজন বিদেশি নাগরিককে অপহরণ করে জখম ও ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের বিরুদ্ধে এ রায় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা