× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনের বেলা যুবককে হত্যাচেষ্টা

খুলনা অফিস

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৯:১০ পিএম

খুলনার রূপসা থানা। ছবি: সংগৃহীত

খুলনার রূপসা থানা। ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে দিনদুপুরে আরিফ সিকদার নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার দুপুরে নগরীর লবণচড়া থানার রূপসা রিভারভিউ ইকোপার্ক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আরিফ সিকদার মাথাভাঙা এলাকার বাসিন্দা আবুল কালাম সিকদারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত হঠাৎ আরিফকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

হামলার পর আহত আরিফের ভাই সজীব সিকদার ক্ষোভ জানিয়ে বলেন, আমরা যাকে ফ্যাসিস্ট সরকার বলতাম, সেই সময়েও এভাবে দিনের বেলায় গুলি ও কোপাকুপির ঘটনা এতটা ছিল না। এখন নির্বাচিত সরকারের আমলে কেন সহিংসতা বাড়ছে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে কি না, সেটাও প্রশ্নের বিষয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচড়া থানার ডিউটি অফিসার এসআই তমা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা