× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৮:৫৭ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৬ ১৯:১১ পিএম

বাউফলের মধ্য চাঁদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বর্তমান সরকার প্রধান ও স্থানীয় সংসদ সদস্যের কাছে সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাউফলের মধ্য চাঁদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বর্তমান সরকার প্রধান ও স্থানীয় সংসদ সদস্যের কাছে সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে মাত্র দুই কিলোমিটার কাঁদামাটির একটি সড়ক তিন প্রজন্মের ভোগান্তির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

সরকার বদলে গেছে, জনপ্রতিনিধিও নতুন এসেছেন। বরাবরের মতো জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও নেই কোনো কার্যকর পদক্ষেপ।

সোমবার সকালে মধ্য চাঁদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে  বর্তমান সরকার প্রধান ও স্থানীয় সংসদ সদস্যের কাছে  সড়ক নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে ধুলিয়া ইউনিয়ন কৃষকদের সভাপতি বিএম মিরাজ হোসেন বলেন, “আমরা তিন প্রজন্ম এই সড়কটির দুর্ভোগের সাক্ষী। এ সড়কে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। কাদামাটির সড়কে আমার বাপ-দাদা দুর্ভোগ পোহাইছেন। আমরাও একইভাবে দুর্ভোগের শিকার হচ্ছি।” বিগত সরকারের  আমলে এলাকাবাসী এমপি, চেয়ারম্যান মেম্বারের কাছে বারবার আবেদন করলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।  আশা করি, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে সড়কটি পাকা হবে।

স্থানীয় বাসিন্দা লাবু মেলকার বলেন, মধ্য চাঁদকাঠি গ্রামেরে একমাত্র সড়ক এটি। যে সড়ক দিয়ে  প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা ও স্বাস্থ্য কেন্দ্রে মানুষ আসা-যাওয়া করে। বর্ষায় সড়কটি পানির নিচে তলিয়ে যাওয়াও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে ভোগান্তির কোনো শেষ থাকে না। প্রায়ই শিক্ষার্থী, নারী ও শিশুরা দুর্ঘটনার শিকার হয়।

মধ্য চাঁদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, এখানে পাশপাশি ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। শত শত শিক্ষার্থীর যাতায়াতের একমাত্র সড়ক বেহাল অবস্থা থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থী উপস্থিতি কমে যায়। এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সড়কটি পাকাকরণ অতি জরুরি।

এ বিষয়ে ধুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জহিরুল ইসলাম বলেন, ‘সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তালিকা জমা দিয়েছি। তারা জানিয়েছেন, পাস হলেই কাজ শুরু হবে।’

দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন,‘মানুষের দুর্ভোগ লাঘব করতে দ্রুতই পাকাকরণে পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা