× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন দিনের ব্যবধানে ফের সুন্দরবনে দেখা গেল বাঘ

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৮:৪২ পিএম

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকার নদীতে বাঘটিকে সাঁতার কাটতে দেখা যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকার নদীতে বাঘটিকে সাঁতার কাটতে দেখা যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাত্র তিন দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনে ফের রয়েল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে। গত রবিবার সকাল ১০টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকার নদীতে বাঘটিকে সাঁতার কাটতে দেখা যায়। 

বন থেকে নেমে বাঘটি নদী পার হওয়ার চেষ্টা করছিল। বনরক্ষীদের টহল বোটের সামনেই নদী সাঁতরে অপর পাড়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। বিরল এই দৃশ্যটি মুহূর্তটি মোবাইলে ধারণ করেন বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বোটচালক সাইফুর রহমান। পরে ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

সাইফুর রহমান বলেন, টাইগার পয়েন্ট এলাকায় নিয়মিত টহলকালে হঠাৎ বন থেকে একটি বাঘ বেরিয়ে নদীতে নেমে পড়ে। বাঘটি সাঁতার নদীর মাঝামাঝি পৌঁছালে আমাদের ইঞ্জিন বোটের শব্দ পেয়ে আবার বনে ফিরে যায়। আমি এই দৃশ্য দ্রুত আমার মোবাইলে ভিডিও ধারণ করি।

এর আগে গত শুক্রবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্র ও বন বিভাগের টহল ফাঁড়ির কার্যালয় চত্বরে একটি বাঘিনীকে ঘোরাঘুরি করতে দেখেন বনরক্ষীরা। এ সময় উপস্থিত বনকর্মীরা পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ভ্রমণপিপাসুদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তিন দিনের ব্যবধানে আবারও বাঘের এমন উপস্থিতি সুন্দরবনের বন্যপ্রাণীপ্রেমী, পর্যটক ও বন কর্মকর্তাদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনের নদী-খাল পেরিয়ে বাঘের চলাচল তাদের স্বাভাবিক আচরণের অংশ। খাবারের সন্ধান, নিজের এলাকা পরিবর্তন কিংবা প্রাকৃতিক প্রয়োজনেই তারা নিয়মিত সাঁতার কাটে। তবে টহলের সময় এত কাছ থেকে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না।

বন বিভাগ জানায়, বর্তমানে সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে বনজীবী, পর্যটকসহ সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকায় বন অনেকটাই মানব কোলাহলমুক্ত। ফলে বাঘসহ অন্যান্য বন্যপ্রাণী স্বাভাবিক পরিবেশে অবাধে বিচরণ করছে। একই সঙ্গে বন বিভাগের কঠোর নজরদারি ও সংরক্ষণ কার্যক্রম জোরদার হওয়ায় বন অপরাধও কমেছে। এর ফলে আগের তুলনায় বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর উপস্থিতি আরও বেশি চোখে পড়ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা