× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশ-এ সংবাদ প্রকাশ: হিলি খাদ্য গুদামে তদন্ত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১৭:১১ পিএম

সংবাদ প্রকাশের পর হিলি খাদ্য গুদামে তদন্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংবাদ প্রকাশের পর হিলি খাদ্য গুদামে তদন্ত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুরে বাংলাহিলি সরকারি খাদ্য গুদামে (এলএসডি) চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ নিয়ে ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। 

‘সিন্ডিকেটের দখলে ধান সংগ্রহ অভিযান’ শিরোনামে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে জেলা খাদ্য বিভাগ।

দিনাজপুর জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মজাহের হাসানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল সোমবার দুপুরে হিলি সরকারি খাদ্য গুদাম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা ধান সংগ্রহ কার্যক্রম, কৃষকদের তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র সরেজমিনে পর্যালোচনা করেন। 

এ সময় তারা গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

তদন্ত শেষে জেলা সহকারী খাদ্য নিয়ন্ত্রক মজাহের হাসান সাংবাদিকদের বলেন, “‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করে আমরা ঘটনাস্থলে এসেছি। তদন্তে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকরা। তাদের প্রত্যাশা, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অনিয়ম উদঘাটিত হবে। এর ফলে ভবিষ্যতে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রকৃত কৃষকরা তাদের অধিকার ফিরে পাবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা