× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

রংপুর অফিস

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১২:৪৬ পিএম

রংপুর টার্মিনালস্থ বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর টার্মিনালস্থ বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে।”

রংপুর টার্মিনালস্থ বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সোমবার গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “যারা বিএনপিকে ফ্যাসিবাদ বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে। বিএনপি গণতান্ত্রিক দল আর জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না তাদের দলের নেতারাই তা বিবেচনা করবেন। আমরা পরিষ্কার করে বলি, আমরা গণতান্ত্রিক দল।”

তিনি বলেন, “দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আমরা আজকে সংসদে দুই তৃতীয়াংশ আসন লাভ করেছি, সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচ পাঁচবার রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছে। আর জামায়াতে ইসলামীর আমির সাহেব তাদের গঠনতন্ত্র পড়ে দেখবেন, উনারা গণতান্ত্রিক দল কি না সেটা উনারাই বিবেচনা করবেন।”

মন্ত্রী বলেন, “সরকারের ক্ষমতায় আসার মাত্র চার মাস হয়েছে। এর মধ্যে সরকার কৃষি উন্নয়নের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মাফ করে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী কৃষিতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

তিনি বলেন, “কৃষিকে লাভজনক করার জন্যে যতটুকু ব্যবস্থা নেওয়া দরকার তা সরকার গ্রহণ করবে। কৃষিপণ্যগুলোকে প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে।”

স্থানীয় নির্বাচনের বিষয়ে মন্ত্রী বলেন, “এই বছরের শেষে, নয় তো আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ অন্যরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা