× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পৃথিবীতে আমরা এক জলবায়ু সংকটে প্রবেশ করেছি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১২:০৯ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৬ ১২:১৫ পিএম

 সোমবার সকালে বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের ২ পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে জলবায়ু সংকট  নিয়েও তিনি কথা বলেন।

সোমবার সকালে বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের ২ পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে জলবায়ু সংকট নিয়েও তিনি কথা বলেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সারা পৃথিবীতে আমরা এক জলবায়ু সংকটে প্রবেশ করেছি।

বিজ্ঞানিরা সবাই আতঙ্কিত- এ সংকট আমাদের কোন গভীরে নিপাতিত করে তা নিয়ে। সমুদ্রে যদি পানির উচ্চতা বাড়ে তবে উপকূলীয় এলাকাগুলো পানির নিচে ডুবে যাবে।

পৃথিবীতে যে দেশগুলো সমুদ্রের পাড়ে আমরা সেরকম একটি দেশ। আমাদের এই মাতৃভূমিতে যদি সমুদ্রের পানির উচ্চতা বাড়ে তাহলে প্রথমে যে দেশগুলো ডুবে যাবেÑ যার মধ্যে আমাদের দেশ একটি।

অতএব, আমাদের এ সমস্যা মোকাবিলার জন্য অন্য সকল কর্মসূচির পাশাপাশি আমাদের দেশকে সবুজায়ন করা, বৃক্ষায়ন করা।

আজ কেবল একটা অর্থকরী ফলসের উৎপাদনের কাজ নয়। এটা আমাদের ভবিষ্যৎকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেওয়ার একটা অনিবার্য দায়িত্ব।

 সোমবার সকাল সাড়ে ১০টায়  বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের ২ পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথাগুলো বলেন তিনি।

এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, বৃক্ষরোপণের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্জা নিশ্চিত করা।

সে কারণে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃক্ষরোপণ হবে সেখানের জনগণকে সম্পৃক্ত করে একটা পরিচর্জার পরিকল্পনা আমরা আলোচনা করছি। এ  প্রকল্পটি যদি সুন্দরভাবে শেষ করতে পারি তবে জাতি এ বৃক্ষরোপণের সুফল ভোগ করবে।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা