বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ১১:১৫ এএম
ছিবি: প্রতীকী
যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বাগআঁচড়া এলাকার জনসেবা
ক্লিনিকের সামনে রবিবার রাত ৮টার দিকে
নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর
ছেলে।
পুলিশ জানায়, আবু সাঈদ ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন
থেকে আকিজ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে আবু সাঈদ
ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি জব্দ এবং ট্রাকচালক মাসুদুর রহমানকে আটক
করে।
নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল জানান, সড়ক দুর্ঘটনায় বাগআঁচড়া এলাকায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।