× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের ধাক্কা তিন যানবাহনে, নিহত দুই

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ০৯:৪৮ এএম

রাজবাড়ী সদর উপজেলায় ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগন তিন যানবাহনে ধাক্কা দেয়। ছবি: ভিডিও থেকে

রাজবাড়ী সদর উপজেলায় ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগন তিন যানবাহনে ধাক্কা দেয়। ছবি: ভিডিও থেকে

রাজবাড়ী সদর উপজেলায় তিন যানবাহনে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওয়াগনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় তিনটি যানবাহনের চালক ও যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

খানখানাপুর রেলগেটে এলাকায় রবিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ (৪৫) এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্রাক পাড়া এলাকার মতি পাটোয়ারীর ছেলে মনোয়ার হোসেন পাটোয়ারী (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর পাওয়ার প্ল্যান্টে তেল সরবরাহ শেষে ৩০টি ওয়াগন নিয়ে একটি তেলবাহী ট্রেন রাজবাড়ীর দিকে ফিরছিল। খানখানাপুর রেলগেট অতিক্রমের আগে ট্রেনটির পেছনের ছয়টি ওয়াগনের সংযোগকারী চেইন ছিঁড়ে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ট্রেনটি রেলগেট পার হয়ে গেলে গেটম্যান রেলগেট খুলে দেন। ঠিক তখনই পেছন থেকে গড়িয়ে আসা বিচ্ছিন্ন ওয়াগন একটি যাত্রীবাহী বাস, একটি মাহেন্দ্র এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও কয়েকজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণে রাজবাড়ী-ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়। খবর পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্র, আহলাদীপুর হাইওয়ে থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা বলেন, “আমরা রাত পৌনে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই।”

আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “তেলবাহী ট্রেনের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পেছনে থেকে যায়। সামনের অংশ চলে যাওয়ার পর রেলগেট খুলে দেওয়া হলে বাস, মাহেন্দ্র ও অটোরিকশা রেললাইন পার হওয়ার সময় বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি ছিটকে সামনে চলে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা