নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২২:১৬ পিএম
নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় সড়কের পাশে নিম গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন ফজলে হুদা বাবুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁ জেলায় চলতি শ্রাবণ মাসে কৃষকদলের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা রোপন করা হবে বলেছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাঙগঠনিক সম্পাদক ও নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল।
তিনি বলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন তথা গ্রামে-গ্রামে কৃষকদলের নেতাকর্মিরা এই কর্মসূচী বাস্তবায়ন করছেন।
রবিবার সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় মাতাজী মোড়ে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সড়কের পাশে নিম গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে বক্তারা প্রকৃতির ভারসাম্য রক্ষার উপর গরুত্ব আরোপ করে সকলকে বৃক্ষ রোপনে এগিয়ে আসার আহবান জানান। এসময় অন্তত এক হাজার নারী ও পুরুষের মাঝে প্রত্যেককে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামনুর রহমান রিপন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাঙগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, নূরে আলম মিঠু ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহবায়ক মমিনুল ইসলাম চঞ্চল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব এ.টি.এম ফিরোজ দুলু।