× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা দাবি

রংপুর অফিস

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ২০:৪০ পিএম

তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে রংপুরে পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাওসহ অবস্থান কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে রংপুরে পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাওসহ অবস্থান কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তিস্তা নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে রংপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিস ঘেরাওসহ অবস্থান কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্তরা।

রবিবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার ভাঙনের শিকার নোহালী, কোলকোন্দ ইউনিয়নের চরে বসবাস করার শতাধিক ভুক্তভোগী মিছিল নিয়ে পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করে। এরপর তারা কার্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভের পর অবস্থান কর্মসূচি পালন করে। 

ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বক্তব্য দেনÑ এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, বাগডোহরার কৃষক মফিজ উদ্দিন, আনোয়ার হোসেন, ফজলু মিয়াসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এখন পকেট উন্নয়ন বোর্ডে পরিণত হয়েছে। তারা ভাঙন রোধের নামমাত্র কাজ করা, ঠিকাদার নিয়োগসহ তিস্তা নদী শাসনের নামে অনিয়ম-দুর্নীতি করে চলেছে। চলতি বছর যেসব এলাকায় ভাঙন দেখা গেছে, গত ৩-৪ বছর ধরে সেখানে ভাঙন রোধে কাজ করার দাবি জানিয়ে আসছে নদীপাড়ের মানুষ। ১৫ দিন আগেও ভাঙনের শঙ্কায় যে স্থানে কাজ করার দাবি জানানো হয়েছিল, কাজ না হওয়ায় গত এক সপ্তাহে সেখানকার প্রায় ৪৬টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। নিঃস্ব হয়ে যাচ্ছে তিস্তাপাড়ের মানুষ। তারা এখনও মাথা গোঁজার ঠাঁই পায়নি। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশ্বাস ও পরিদর্শনে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রেখেছে। অবিলম্বে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

পরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন থেকে সরে দাঁড়ান তারা।

প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিস্তা নদীর ডান তীরে শহরসহ মানুষের বসবাস ও আবাদি জমি রয়েছে। তাই ডান তীরে বাঁধ দিয়ে সুরক্ষিত করা হয়েছে। কিন্তু বাম তীরের দিকে তিস্তা নদী কয়েকটি চ্যানেল দিয়ে প্রবাহিত হয়েছে। তাই দ্বীপ চরে ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। ফলে সেই সমস্ত দ্বীপ চরে বসবাসকারীরা প্রতি বছর ভাঙনের শিকার হন। যেহেতু দ্বীপ চরগুলোতে মানুষ বসবাস করে, তাই তাদের জানমালের নিরাপত্তার স্বার্থে আমরা জিও ব্যাগ ফেলে, বাঁশের পাইলিং করে ভাঙন প্রতিরোধে কাজ করছি। তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা