× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশার ব্যাটারি চুরি: যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৮:৫২ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৯:১২ পিএম

পূবাইল থানা। ফাইল ছবি

পূবাইল থানা। ফাইল ছবি

গাজীপুর মহানগরীর পূবাইলের খিলগাঁও এলাকায় রোববার দুপুরে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে জুয়েল (২৫) নামের এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জুয়েল কিছুদিন আগে তার এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরি করেছিলেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় সালিশে বিষয়টি ৪০ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করা হয়৷ তার পরও রবিবার দুপুরে সেই ঘটনার জের ধরে কয়েকজন ব্যক্তি জুয়েলকে গাছের সঙ্গে বেঁধে রাখে।

এরপর জুয়েলকে নির্মমভাবে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা