× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই কুকুরকে হত্যা: আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৮:৪৮ পিএম

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুইটি কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ছবি: ভিডিও খেকে নেওয়া

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুইটি কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ছবি: ভিডিও খেকে নেওয়া

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুইটি কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। 

পটুয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু বকর সিদ্দিক রবিবার দুপুরে এই আদেশ দেন।

আসামিরা হলেন—সদর উপজেলার দক্ষিণ বাদুরা গ্রামের মঞ্জু হাওলাদার ও জহির হাওলাদার। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৭(২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের রোঁয়া ও লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই পৈশাচিক ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

মামলার বাদী ডা. মো. আতিউর রহমান বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হই। সরেজমিনে বিষয়টি যাচাই-বাছাই করে প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণের সত্যতা পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা