× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিযোগ

শিশুকে ধর্ষণের পর হত্যার হুমকি, মামলা করতেও বাধা

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬ ১৬:৪৫ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

রংপুরের মিঠাপুকুর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

উপজেলার ইমাদপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে গত সোমবার এই ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ও তার লোকজনের প্রাণনাশের হুমকির কারণে থানায় মামলা করতে পারেননি বলে দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শনিবার রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। একই রাতে এ ঘটনায় মামলা করা হয়।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ আহমেদ রবিবার দুপুরে এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশুটির মা নেই। বাবা ভবঘুরে অবস্থায় বিভিন্ন স্থানে থাকেন। ফলে শিশুটি এলাকার বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতো।

গত ২০ জুলাই একই এলাকার বাছিদ মিয়ার ছেলে আবুল হোসেন নাস্তা খাওয়ানোর কথা বলে শিশুটিকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল হোসেন দ্রুত পালিয়ে যান। পরে এলাকাবাসী গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি ওঠে। 

তবে ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, আবুল হোসেন প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে থানায় মামলা বা অভিযোগ করলে পরিবার ও এলাকাবাসীকে হত্যার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাদের ওপর নজরদারি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখা হয়। এ কারণে পাঁচ দিন পার হলেও কেউ থানায় গিয়ে মামলা করার সাহস পাননি। তারা কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিল।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ওসি মো. এরশাদ আহমেদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ ভুক্তভোগী শিশুটিকে তার বাড়ি থেকে উদ্ধার করেছে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। 

তিনি জানান, শনিবার রাতে এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব‍্যাহত রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা